জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-
জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্ব্,ে তথ্য আপা প্রকল্প কর্মকর্তা লুফিয়া জান্নাত ও শিক্ষক ছালেহা পারভীনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করি রিজু, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার ডা: শায়খুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: আব্দুল হক প্রমূখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
Leave a Reply