দেশের করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সরকারী নির্দেশনা মেনে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া। তিনি করোনা ভাইরাস থেকে রক্ষায় চিলাউড়া হলদিপুর ইউনিয়নবাসী সহ দেশবাসীকে সচেতন থাকার আহবান জানান। ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাতে চোখ-নাক ও মূখ স্পর্শ না করা, হাঁচি/কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মূখ ঢেকে রাখা, যেখানে -সেখানে কফ, থুথু না ফেলা এবং আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলার মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। তিনি করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হওয়ার জন্য সবাইকে আহবান। বিজ্ঞপ্তি
Leave a Reply