ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর বালিকা উচ্চ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে প্রধান অতিথি হিসেবে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালকুদার, উপজেলার আওয়ামীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিল, উপজেলা প্রকৌশলী মো. আরিফ উল্লাহ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, কুতুব উদ্দিন তালুকদার, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি প্রমুখ।
এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ১৮ হাজার ৯২৯ টাকা। বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (তৃতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে মেমার্স অমল কান্তি চৌধুরী নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ সম্পন্ন করবে
Leave a Reply