স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ১৬ই জানুয়ারি জগন্নাথপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, উক্ত নির্বাচনে ৪ নং ওয়ার্ড কাউন্সিল নির্বাচিত হয়েছেন ঐতিহ্যবাহী হবিবপুর গ্রামের কৃতি সন্তান স্কাই লিং কেবলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরুণ সমাজ সেবক শিক্ষা অনুরাগী কামাল হোসেন। জনাব কামাল হোসেন নতুন কাউন্সিল নির্বাচিনত হওয়া দৈনিক দেশবাংলা টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। দৈনিক দেশবাংলা টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ঢাকা শিকদার মেডিক্যালের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষা অনুরাগী সমাজ সেবক সাংবাদিক ফোরাম ইউকের সভাপতি আনোয়ার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আকিকুর রহমান চৌধুরী জুবের, বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবির, প্রধান সম্পাদক প্রবীণ সাংবাদিক রিয়াজ রহমান, দৈনিক দেশবাংলা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া। অভিনন্দন বার্তায় নব নির্বাচিত কাউন্সিল কামাল হোসেনের দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়।
Leave a Reply