মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক অবহেলিত জনগোষ্ঠীর বন্ধু মোঃ আলাল হোসেন এর নৌকা প্রতীক এর সমর্থনে গতকাল ১৯ ডিসেম্বর রাত ৮ ঘটিকায় নির্বাচনী এলাকা কাদিপুর গ্রামে মহিবুর রহমান এর সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শংকর কুমার দে এর পরিচালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকের শুরুতে মহাগ্রন্ত আল কোরআন থেকে তেলাওয়াত করেন কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ দিলোয়ার হোসেন দুলা
উক্ত বৈঠকে বক্তব্য রাখেন আসন্ন ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলাল হোসেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবিদ শিক্ষানুরাগী জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সিরাজুল ইসলাম, বিশেস অতিথি জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফখরুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান,অল ইউরোপীয়ান আওয়ামীলীগ সোসািইটি ইটালী মিলান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রয়েল মিয়া তালুকদার, ইউনিয়ন যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি দিলদার হোসেন মুন্না, উপজেলা ছাত্রলীগ নেতা নিউটন দে প্রমূখ।
এসময় প্রায় পাঁচশতাদিক কর্মী সর্থক বৈঠকে উপস্থিত ছিলেন।
Leave a Reply