বিশেষ প্রতিনিধি: :
জগন্নাথপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননী শাহনাজ পারভীন জ্যোৎস্না (৩৮) কে গণধর্ষণ ও ৬ টুকরো করে লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত তিন আসামির মধ্যে প্রধান আসামি জগন্নাথপুরের অভি মেডিকেল হলের মালিক জিতেশ চন্দ্র গোপ অভি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।
(০১ মার্চ) মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দফা রিমান্ড শেষে সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহবুবুল ইসলামের আদালতে হাজির করা হলে প্রধান আসামি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) পরিদর্শক লিটন দেওয়ান।
তিনি বলেন, শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যাকান্ডের প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপ অভি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ দ্বারা জবানবন্দি দিয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন।
এর আগে গত রোববার (২০ ফেব্রুয়ারি) তিন আসামির ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৮ দিনের রিমান্ড শেষে রোববার (২৭ ফেব্রুয়ারি) জুডিসিয়াল ম্যাজিস্টে্রট ইশরাত জাহানের আদালতে হাজির করে আবারও তদন্তকারী কর্মকর্তা তিন আসামির আরো ৮ দিনের রিমান্ড চাইলে আদালত তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
Leave a Reply