মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে স্বরনকালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়েছে এমন ১০টি পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালমনাই এসোসিয়েশন।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ সদর থানার মোল্লাপাড়া ইউনিয়নে গৃহ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম (পারভেজ) ও মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাওছার।
উদ্ভোধনী অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম (পারভেজ)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাওছার, যুগ্ম সচিব আফজালুর রহমান, শেখ সালাউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক প্রমুখ।
বন্যায় ক্ষতিগ্রস্ত দিনমজুর আব্দুস ছাত্তার ঘর পাওয়ার সংবাদে আনন্দিত। আনন্দ জড়িত কন্ঠে বললেন, এবারের বন্যায় ঘর বাড়ি, ধান, গবাদিপশুসহ যা আছিল, সব নিয়া গেছে, পরিবারের সদস্যদের নিয়ে থাকার মতো কোন ঘরের ব্যবস্থা নাই। যারা আমাদের পরিবার পরিজনদের নিয়ে একটু মাথা গুজার টাই করে দিতরা, আমরা আল্লাহর কাছে তাদের লাগি দোয়া করি।’
সভায় প্রধান অতিথির বক্তব্যে বললেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন দেশের মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করে। আমরা সব সময় মানুষের পাশে আছি। সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রথম পর্যায়ে ১০ টি ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। এই সহায়তা অব্যাহত থাকবে।
Leave a Reply