জগন্নাথপুর অফিস::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চিলা উড়া গ্রামে হযরত আজম শাহ (রঃ) এর ৪২ তম বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। গত (২৬ ফেব্রুয়ারি) রবিবার রাতে ওরস অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওরস মোবারকে রাত ১০ ঘটিকা থেকে শুরু করে ৪ টা পর্যন্ত দেশের সুনামধন্য বাউল শিল্পীরা ভক্তিপূর্ণ গান পরিবেশন করেছেন। হযরত আজম শাহ রঃ এর ছেলে ও মাজারের খাদেম মোঃ আক্কল আলীর ক্লান্ত পরিশ্রম করে ওরস মোবারক টি সুন্দর ও সুশৃংখলভাবে সম্পন্ন করতে পারায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং হযরত শাহ জালাল মুজারাদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি সহ দেশের সকল অলি আওলিদের রুহানি ফয়েজের আশা করেন। তিনি আশা ব্যক্ত করে বলেন আমি যেন প্রতি বছর এভাবে আমার পীর মুর্শিদের ওরস মোবারক সম্পূর্ণ করতে পারি এজন্য দেশ বিদেশে অবস্থানরত আল্লাহর অলিদের আশিকদের দোয়া ও সহযোগিতায় কামনা করি। এবং যারা ওরস মোবারকটি সম্পন্ন করতে সহযোগিতা করছেন তাদের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Leave a Reply