বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশার কান্দি ইউনিয়নের কাঁঠালখাই গ্রামে আপন মামা আজিদ আলীর কাঞ্চির আগাতে হতভাগা ভাগনে মুক্তার (১৫) নৃশংস ভাবে খুন হয় । এলাকাবাসী ও ঘটনা সূত্রে জানাযায় কাঁঠালখাই গ্রামের মাহির উল্লার ছেলে ঘাতক আজিদ আলী সম্পর্কে মিন্টু মিয়ার ছেলে মুক্তার মিয়া সম্পর্কে আপন মামা ভাগনে। কিচু দিন পূর্বে ধান বিক্রয় কে কেন্দ্র করে মামা ভাগনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। তারেই জের ধরে আজ (৪ জুন) রবিবার সকাল অনুমান ১১ ঘটিকায় তাদের পুকুর ঘাটে মুক্তার মিয়াকে একা পেয়ে কাপড় কাটার কাঞ্চি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে আজিদ। গুরুতর আহত মুক্তার মিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এদিকে ঘটনা সত্যতা নিশ্চিত করে জগনাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক আজিদ কে গ্রেফতার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ কে সুনামগঞ্জ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply