হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভার ঐতিহ্যবাহী আশিকর শ্রীবৎসপুর ডিএসপি বাড়ীর পক্ষ থেকে নাজিমুর রশীদ চৌধুরী কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সূত্র জানায় আজ (১৪ জুন) বুধবার বিকাল ৩.৩০ মিনিটের সময় শ্রীবৎসপুর ডিএসপি বাড়ি যুক্তরাজ্য প্রবাসী মোঃ সুজাত উল্লা ( মিফতা মিয়ার) বাসভবনে ক্রেশ প্রধান অনুষ্ঠিত হয়।
ইতালির The Abdus Salam International centre for Theoretical physics ( ITP ) trieste, Italy থেকে পিএইচডি ট্রেনিং এবং একবছরের পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা স্কলারশিপ এর সুযোগ পেয়েছে। ইতালিতে বিশ্বের সেরা গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তানের নোবেল বিজয়ী পরমাণু বিজ্ঞানী ডা.আব্দুস সালাম কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি গবেষক ও বিজ্ঞানীক হন। এ প্রতিষ্ঠানটি জাতিসংঘ, আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন ও ইতালির সরকার দ্বারা পরিচালিত । বিশেষ করে প্রতিবছর Earth System Physics গবেষণার জন্য সারা বিশ্ব থেকে বাঁচাই করে ১০ জন শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করা হয় । আর সেই স্কলারশিপ অর্জনের সুযোগ পেয়েছেন জগন্নাথপুর পৌর শহরের আশিঘর গ্রামের শ্রীবৎসপুর ডিএসপি বাড়ীর কৃতি সন্তান মৃত্যু মোঃ ফজলুর রশীদ চৌধুরী ও রত্নগর্ভা মাতা মৃত্যু মোছাঃ শারমিনা বেগম চৌধুরী সুযোগ্যপুত্র মোঃ নাজিমুর রশীদ চৌধুরী।

উক্ত ক্র্যাশ প্রদানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ হিরা মিয়া, আলহাজ্ব মোঃ বজলুর রশিদ চৌধুরী, মনজুর আহমদ পাখি মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী সুজাত উল্লা ( মিফতা মিয়া) হাবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার অভিভাবক সদস্য মোঃ রাসেল রহমান, মোঃ তাইফুর রহিম নাহিদ, রাহি চৌধুরী, শাহি চৌধুরী, রাহিম আহমদ, মিলাদ আহমদ, শিপু মিয়া,তপু মিয়া সহ আরো অনেকেই।
Leave a Reply