মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কলকলিয়া ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর নির্মানাধীন দুতলা ভবন এর একটি পিলারে ইট গাথনি প্লাটারসহ কিছু অংশ ভেঙে পড়েছে।
বিগত বছর এই ভবনটির নির্মান কাজ করা হয়। তবে নিম্মমানের নির্মান সামগ্রী দিয়ে এই ভবনটি তৈরি করা হচ্ছিলো বলে জানিয়েছেন স্থানীয় অনেকে। যে কোন সময় ভবনটি ভেঙে শিক্ষার্থীদের প্রাণনাশের আশঙ্কা করছেন অবিভাবকরা। স্থনীয়রা জানান যথেষ্ট নিম্মমানের মালামাল দিয়ে ভবনটির নির্মান কাজ হয়েছে। ভেঙে পড়ার পরে সংস্কার করা হয়নি অনেক দিন পরও। যা ভবিষ্যতে আবারো ভেঙে পড়ার আশংকা রয়েছে।
সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহেদ আলী বলেন, নীচ তলার পিলার ধ্বসে যাওয়ার বিষয়টি আমি শুনেছি। নিম্নমানের মাল দিয়ে নির্মান কাজ করার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে আমি তেমন অভিজ্ঞ নয় তবে নিম্নমানের মাল দিয়েই কাজ হয়েছে না হলে এত তাড়াতাড়ি ভেঙে যেত কেন।
ভবন নির্মানকারী টিকাদারী প্রতিষ্ঠানের সত্তাধিকারীর সাথে মোবাইল ফোনে যোগাযগ করা হলে ভবনটির পিলার ভেঙ্গে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোন কিছু না বলে বললেন আমি আগামীকাল আসতেছি।
Leave a Reply