তাওহিদুল হক/মোঃ মুকিম উদ্দিন::
পাগলা- জগন্নাথপুর-আউশকান্দি- ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুরে ইছগাও নামক স্থানে স্টিলের বেইলী ব্রিজটি ভেঙে সিমেন্ট ভর্তি ট্রাক নদীতে পড়ে যায়। এসময় চালক ও হেলপার নিখোঁজ হন। (২২ আগষ্ট) মঙ্গলবার ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে একটি ট্রাক জগন্নাথপুর বাজারে আসার পথে বিকেল ৪ টায়
বেইলী ব্রীজ ভেঙ্গে নলজুর নদীতে পড়ে গাড়ির চালক ও সহযোগি সহ ট্রাকটি নিখোজ হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, জগন্নাথপুর থানা এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্হলে পৌছে উদ্ধার কাজ চালায়।
তবে সন্ধ্যায় দুজনের মরহেদ উদ্ধার করে ফায়ার সার্ভিস। যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে উনারা হলেন ট্রাক ড্রাইভার মোঃ ফারুক মিয়া (৪০) হেলপার মোঃ জাকির মিয়া(৩৫) প্রত্যক্ষদর্শী ও জগন্নাথপুর থানা পুলিশ জানান, আজ বিকালে ঢাকা থেকে ট্রাক ভর্তি সিমেন্ট নিয়ে জগন্নাথপুর যাওয়ার সময় ইছগাঁও নামক স্থানে নলজুর নদীর উপর স্থাপিত স্টিলের বেইলী ব্রিজ ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। এসময় ট্রাক চালাক ও হেলপার ট্রাকের সাথে নদীতে তলিয়ে যায়।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক তারেক হাসান ভূইয়া বলেন, আজ বিকালে সিমেন্ট বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে জগন্নাথপুর আসার পথে নলজুর নদীর উপর স্থাপিত বেইলী ব্রিজটি ভেঙে ট্রাক নদীতে পড়ে ট্রাকের চালক ও হেলপার নিখোঁজ হন। আমরা ঘটনাস্থলে পৌঁছার ৪০ মিনিটের মাথায় দু’জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান ট্রাকটি এক্সিডেন্টে এর খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজে অংশ নেই এবং সন্ধ্যার পর পরই দুইজনের মোরাদহ উদ্ধার হয়। তবে ব্রিজটি সংস্কার না হওয়ার আগ পর্যন্ত ঢাকার সাথে জগন্নাথপুর সুনামগঞ্জের সাথে যান চলাচল বন্ধ রয়েছে।
Leave a Reply