জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর (শাহপুর) এলাকায় সরকারী জায়গা দখলের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন হবিবপুর (শাহপুর) গ্রামের মোঃ রব্বানী মিয়া। ১০জানুয়ারী জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিলকৃত অভিযোগে রব্বানী মিয়া উল্লেখ করেন, হবিবপুর (শাহপুর) গ্রামের মৃত আব্দুস সোবহান এর পুত্র মোঃ এনামুল হক হবিবপুর (শাহপুর) এলাকার শাহপুর মৌজার ৬৮ নং জে এল স্থিত ৬৫ নং দাগে ব্রিজের সংলগ্ন সরকারী জায়গা জোরপূর্বক দখল করে ঘর নির্মান করে। ব্রিজ সংলগ্ন পাকা ঘর নির্মান করার কারনে জনসাধারনের যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়। অভিযোগকারী রব্বানী মিয়া জানান, জনসাধারনের অসুবিধার কথা বিবেচনা করে ব্রিজ সংলগ্ন সরকারী জায়গায় নির্মানকৃত ঘর সরানোর ব্যবস্থাসহ দখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে আমি জোর দাবী জানাই।
Leave a Reply