মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
ট্রাক ও সিএনজি (অটোরিকশার) মুখোমুখি সংঘর্ষে রেখা বেগম নিহতের ঘটনায় সোমবার রেখা বেগম এর স্বামী সুহেল মিয়া বাদী হয়ে সড়ক ও পরিবহন আইনে মামলা দায়ের করেছেন।
মামলা দায়েরের পর আটককৃত হরিদাস বর্মন (৪৫) কে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ আদালত হরিদাস বর্মনকে জেল হাজতে প্রেরন করেন।
খোজ নিয়ে জানা যায়, হরি দাস বর্মন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বড়ুয়াপাড়া গ্রামের রনেশ বর্মনের ছেলে।
প্রসঙ্গত ৩০ জুন রবিবার বিকেলে পাগলা-জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর খাশিলা এলাকার মধ্যবর্তী স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা ঘাতক ট্রাকের ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটাটি ঘটে ভাত গাঁও ইউনিয়নের বড় ঝিগলী সুলেমানপুর গ্রামের সুহেল মিয়ার স্ত্রী রেখা বেগম ঘটনাস্থলেই নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর ট্রাকটিসহ ওই ট্রাক চালককে আটক করা হয়। সোমবার মামলা দায়ের করার পর ট্রাক চালককে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠান।
Leave a Reply