বিশেষ প্রতিনিধি::
চিলাউডা জগন্নাথপুর রোড প্রসস্ত করন ও সংস্কারের দাবীতে মানববন্দন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সাবেক মেম্বার মোঃ ছুরত মিয়ার সভাপতিত্বে
ও রেজাউল করিম রিপন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাএনেতা সুনামগঞ্জ জেলা ওয়েল ফেয়ার ইউকের ভাইস চেয়ারম্যান এম এ রব, বিশেষ অতিথি বক্তব্য রাখেন মৌলানা শেরুজ্জামান, স্পেন প্রবাসী যুবনেতা হারুন রশিদ, যুবনেতা মোঃ ছায়াদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আরজু মিয়া , তুহিন রহমান , রুজেল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এম এ রব বলেন চিলাউডা জগন্নাথপুর রোড দিয়ে চিলাউডা ইউনিয়ন রাণীগঞ্জ ইউনিয়ন সহ দিরাই উপজেলার লোক চলাচল করে এখানে সুনামগঞ্জ জেলার বড দুটি হাওর নলুয়া ও মই হাওরে লক্ষ লক্ষ মন ধান ও হাজার হাজার মন মাছ উৎপন্ন হয়ে দেশ বিদেশ রপ্তানী করা হয় এখান থেকে সরকার কুটি কুটি টাকা টেস্ক পায় অথচ ১০/১২ বছর যাবত রোডে কোন কাজ না করায় পাকা ভেংগে যাচ্ছে প্রতি দিন জীবনের ঝুকি নিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে যা কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই এ রোডটি দ্রুত সংস্কার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।
Leave a Reply