স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ। আজ সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় জগন্নাথপুর জমিয়ত কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে করেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে সংসদ নির্বাচনে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী, জমিয়তের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য জমিয়তের সহ-সভাপতি জননেতা হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ। মতবিনিময়ে জননেতা হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ বলেন, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসন থেকে জমিয়তের প্রার্থীরা বার বার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। এ আসন থেকে জমিয়তের প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিতও হয়েছেন। প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ হচ্ছে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামী দল জমিয়তের ঘাটি। জগন্নাথপুর ও শান্তিগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাটের উন্নয়নসহ একটি কল্যাণকর সমাজ প্রচেষ্টায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জমিয়ত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ সাঈদ আহমদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ হাবিব ছালেহ, ছাত্রনেতা আব্দুল আহাদ প্রমূখ। পরে দোয়া পরিচালনা করেন জমিয়ত নেতা মাওলানা গিয়াস উদ্দিন।
Leave a Reply