স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম এ সাত্তার সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
রোববার (১৫ জুন) বিকাল ৩টায় জগন্নাথপুর পৌর শহরের টিএন্ডটি রোডস্থ আরএফসি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় যুক্তরাজ্য বিএনপির নেতা এম এ সাত্তার বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে দলকে সুসংগঠিত করার পাশাপাশি জনসাধারণের কল্যানে আমি কাজ করে যাচ্ছি। দল আমাকে মনোনয়ন দিলে জনগণের সহযোগিতায় নির্বাচিত হলে আমি এই আসনের সার্বিক উন্নয়নে কাজ করবো। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন,দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করে দলের বিজয় নিচ্ছিত করব ইনশাআল্লাহ।
২০১৮ সালে দল আমাকে মনোনয়ন দিয়েছিল। তখন দলীয় ভাবে এই নির্বাচন বয়কট করায় আমার নির্বাচন করা হয়নি। আশাবাদী আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দিবে। তাই সাংবাদিক সহ নির্বাচনী এলাকার সর্বসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করছি। মতবিনিময় সভায় জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ সহ জগন্নাথপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply