মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়, সুনামগঞ্জ জেলা ও জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অরুপ রায় একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা অফিস,জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জয়ন্ত শেখর রায়।

, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল মহা বিদ্যালয় কলকলিয়া এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবীর, রানঈগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রাহমান, শাহজাহান মাহমুদ রঙ্গুম আলী স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব রিয়াজ রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি মোঃ তাজ উদ্দিন আহমদ, অভিভাবক আমিনুল ইসলাম,আটপাড়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী শান্তা রানী নাথ, জিয়াউর রহমান, চন্দন মিয়া প্রমুখ। তারা শিক্ষা উন্নয়নে এমন প্রণোদনামূলক উদ্যোগকে স্বাগত জানান।
Leave a Reply