স্টাফ রিপোর্ট ::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৬ নং রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ গ্রামের মৃত নূর মিয়া চৌধুরীর সুযোগ্য পুত্র, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগে মোঃ ইদুজ্জোহা চৌধুরীর নিজ উদ্যোগে নতুন একটি মাদ্রাসা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০/০৯/২০২৫ ইং শনিবার বিকাল ৪ ঘটিকায় কুবাজপুর শাহজালাল সুন্নীয়া দাখিল মাদ্রাসায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয় । মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গ্রামের প্রবীন মুরুব্বি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিন চৌধুরী, মাস্টার জিল্লুর রহমান জিলু, আলহাজ্ব আব্দুল মজিদ, মোঃ জালাল উদ্দীন, মোঃ সাজাদ মিয়া, মোঃ মাছুম আহমেদ (সাংবাদিক) আলাল মিয়া, নূরুজ্জামান, ইউপি সদস্য মোঃ আতাউর রহমান মিলাদ, কাইয়ুম আহমেদ, মোঃ মস্তফা আহমেদ, মোঃ ইউসুফ আহমেদ সহ গ্রামের যুব সমাজ ও সর্বস্তরের জনসাধারণ।
উপস্থিত অনেকেই বলেন আমাদের গ্রামে প্রায় ৭টি প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো জাতিকে ইসলামী ও জাগতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পাশাপাশি আরেকটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান হলে আমাদের গ্রামের শিক্ষার হার এবং মান উন্নয়ন আরো উন্নত হবে। আমরা তাহার এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই এবং এই শিক্ষা প্রতিষ্ঠান গঠন করার লক্ষ তাহার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। সভা শেষে প্রবাসী মোঃ ইদুজ্জোহা চৌধুরীর দীর্ঘায়ু মঙ্গল কামনা ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply