বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের কৃতি সন্তান ও জগন্নাথপুর উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক জামাল আহমদ সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে আগামীকাল (১৮ অক্টোবর) শনিবার সকাল ১০ ঘটিকার সময় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্লাইটে প্রথমে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে পবিত্র সৌদি আরব এর উদ্দেশ্য যাত্রা করবেন। সময় স্বল্পতার কারনে তিনি সামাজিক ও রাজনৈতিক সহযোদ্ধা সহ অনেক বন্ধ -বান্ধব এবং আত্মীয় স্বজনকে বলে যেতে না পারায় তিনি সকলের নিকট ক্ষমা ও দোয়া প্রার্থী। তিনি যেন পবিত্র উমরাহ পালন করে সুস্থ অবস্থায় আবার দেশের মাটিতে ফিরে আসেন, সেজন্য সকলের কাছে আন্তরিক ভাবে দোয়া প্রার্থী।
Leave a Reply