মোঃ মুকিম উদ্দিন::
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দৈনিক দেশবাংলা টোয়ান্টিফোর ডটকম পরিবার। বিবৃতিদাতারা হলেন দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী, আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম ইউকের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট শিক্ষা অনুরাগী মোঃ আকিকুর রহমান চৌধুরী জুবের, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা, দোয়েল টিভির চেয়ারম্যান মোঃ আখলিছ খান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক মোঃ রিয়াজ রহমান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মোঃ মুকিম উদ্দিন। বিবৃতিদাতারা মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন শোকসন্তপ্ত পরিবার ও বেগম খালেদা জিয়ার অসংখ্য অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতি আরো উল্লেখ করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে অসামান্য ভূমিকা রেখেছেন এবং আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশের সাধারণ জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রপূর্ণ উদ্ধারে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন যা পৃথিবীর ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং চড়াই-উৎরাই পার করেছেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল।
Leave a Reply