স্টাফ রিপোর্টার::
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত উপলক্ষে জগন্নাথপুর উপজেলার বিএনপি সমর্থিত প্রবাসী বৃন্দ কয়ছর এম আহমদের ধানের শীষের পক্ষে কাজ করতে আনন্দ উদ্দীপনা নিয়ে স্বদেশে আসছেন। আজ (২০ জানুয়ারি) মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় কয়ছর এম আহমদ এর বাসভবনে প্রবাসীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর স্বাধীন বাংলাদেশে সুষ্ঠ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত জগন্নাথপুর-শান্তিগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সফল সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কয়ছর এম আহমদের নির্বাচনী প্রচারণা অংশ নিতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার প্রবাসীরা এক-এক ককরে দেশে আসছেন।
Leave a Reply