বিশেষ প্রতিনিধি::
প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় আগামী জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে পৌর শহরের ২নং ওয়ার্ড লুদুরপুর গ্রামের কৃতি সন্তান মরহুম ইয়াদ আলীর সুযোগ্য পুত্র যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজ সেকব, শিক্ষা অনুরাগী, দানশীল ব্যক্তিত্ব ও বাংলাদেশ বাউল সমিতি সিলেট বিভাগীয় সভাপতি।
প্রতিষ্টাতা চেয়ারম্যান: সুনামগঞ্জ জেলা গীতিকার, বাউল ও যন্ত্র শিল্পী ঐক্য পরিষদ।
প্রধান উপদেষ্টা: জগন্নাথপুর উপজেলা, রক্ত দান সংস্থা।
প্রধান উপদেষ্টা: সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেট।
প্রধান উপদেষ্টা: সিলেট মানবিক ফান্ড।
প্রধান উপদেষ্টা: বাংলাদেশ বাউল সমিতি সুনামগঞ্জ জেলা শাখা।
উপদেষ্টা: আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘ, মানবতার ঐতিহ্যবাহী সংগঠন, পশ্চিম ভবানী পুর,জগন্নাথপুর।
উপদেষ্টা: এ গ্রেড,, ক্লাসিক চেস ক্লাব,, ভবের বাজার, জগন্নাথপুর।
আজীবন দাতা সদস্য, রাণীগঞ্জ উন্নয়ন সংস্থা, জগন্নাথপুর।
চেয়ারম্যান, Ftv News, Bangladesh
আজীবন দাতা:ফুলবাড়ি টিভি।
দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। উনি একজন গীতিকার ও কবি হিসেবে দেশ এবং বিদেশের সুপরিচিত। অসংখ্য গান তিনি রচনা করেছেন। সমাজ সেবায় তাহার অনেক অবদান রয়েছে, শুধু জগন্নাথপুর পৌর শহরে বা উপজেলায় নয়, দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা গুলোতে অসহায় গরিব পরিবারের মধ্যে গৃহ নির্মাণ থেকে শুরু করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করণ এবং আর্থিক অনুদান সহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। ২৪শে জুলাই আগস্টের পর বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ইং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুস্থ এবং নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । আমি বিশ্বাস করি, বর্তমান সরকার আগামীতে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হবে সবগুলো নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের সাক্ষাৎকারে তিনি বলেন পৌর বাসীর সেবা করার জন্য এবং পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা উপহার দিতে নিজেকে উৎসর্গ করেতে চাই। সেই জন্য আগামী জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে অংশ নিতে আমি আগ্রহ প্রকাশ করছি, যদি পৌরবাসী, তাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেন, আমার দেয়া প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করে যাবো ইনশাল্লাহ।
Leave a Reply