তনয় কান্তি পিন্টু ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশায় ৬ জুন (শনিবার) বিকালে জনতা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শিশু ও কিশোরদের সাথে খেলায় অংশগ্রহণ করেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এড.সাইফুল ইসলাম কামাল।
ওসি মোহাম্মদ সহিদ উল্যা শিশু -কিশোরদেরকে আইনজীবী এড সাইফুল ইসলাম কামালের উদাহরন দিয়ে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখতে বলেন। তিনি কিশোরদের অনুপ্রেরণা ও উৎসাহ দিয়ে বলেন, কিশোর অপরাধ, মাদক,অনলাইন জুঁয়া এগুলো হতে বিরত থেকে নিয়মিত বিদ্যালয়ে যাওয়া, খেলাধুলা করা, বই পড়াএবং বিশ্বের বড় বড় মুনিষীদের অনুসরণ করবে। তবেই সফলতার দ্বার উন্মোচিত হবে।
এড.সাইফুল ইসলাম কামাল বলেন- খেলাধুলা শরীর ও মন ভাল রাখে। তোমরা খেলাধূলা করবে, বেশি বেশি ভাল মানের বই পড়বে। সমাজে কিশোর অপরাধ, মাদক জুঁয়া এসবকিছুর প্রতিবাদ করবে। তোমাদের যেকোন ধরনের সহযোগিতা আমার কাছে পাবে।
Leave a Reply