আনোয়ার হোসেন রনি ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মুহাম্মদ শরীফুল আলম, এএসআই ইমাম আহাদসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন।
এ সময় কালারুকা ইউপির লামাপাড়া গ্রামের জনৈক সেলিমের বসতঘরের বারান্দা থেকে ছালেক আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে ছালেক আহমদ।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এব্যাপার ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, পিপিএম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply