হিফজুর রহমান তালুকদার জিয়া::
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপার্সন, তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে।
আজ (২৮ নভেম্বর ২৫ ইং) শুক্রবার পবিত্র জুমার নামাজের পুর জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপি , অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দোগ্যে বিএনপির চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে জগন্নাথপুর উপজেলার ও জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়াতে মহান আল্লাহ তায়ালা কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা কয়ছর এম আহমেদ কে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আগামী দিনে জনসেবা করার তৌফিক দেন সে বিষয়েও বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply