বিশ্বনাথ প্রতিনিধি::
সিলেট সোসাইটি’র ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোসাইটির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইসলামী সংগীত প্রতিযোগীতার ১ম পর্ব শুরু হয়েছে। ২২ অক্টোবর সিলেটস্থ ডাক্তার অচিনপুরী স্টুডিওতে বাচাঁই পর্ব অনুষ্ঠিত হয়। ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, শিল্পি সৌরব সুহেল, আলী আকবর ও হাসনাত কবির। সংগঠন সূত্রে জানা যায়, মাদ্রাসা ও স্কুল পর্যায়ে সর্বোচ্চ ১৮ বছরের ছাত্র/ছাত্রী অংশগহন করতে পারবেন। সেখানে প্রথম পর্যায়ে ৩২জন রেজিষ্টেশন করেন। এখান থেকে ১৭জনকে বাচাঁই করা হয়। তারা আগামি ২৮ অক্টোবর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ফাইনাল রাউন্ড ও পুরষ্কার বিতরনি অনুষ্ঠিত হবে। বাচাঁই পূর্ব শেষে বক্তব্য রাখেন, সোসাইটি’র সভাপতি মোহাম্মদ শাহাজাহান চৌধুরী ও সাধারন সম্পাদক মাওঃ আব্দুল করিম সিকদার।
Leave a Reply