স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বড়ডহর জলমহালটি লুটপাটের আশংকায় ভুগছেন বড়ডহর পোনা মজুদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি দিরাজ বিশ্বাস। গত মঙ্গলবার দিরাজ বিশ্বাস এ বিষয়ে গন্ধর্বপুর গ্রামের আছাব মিয়ার ছেলে মুজিবুর রহমান ও স্বজনশ্রী গ্রামের দবির মিয়ার ছেলে শাহিনুর রহমানকে অভিযুক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, দিরাজ বিশ্বাস ২০২২ সাল থেকে সুফল ভোগী প্রকৃত মৎস্যজীবীদের নিয়ে কমিটি করে বড়ডহর উম্মুক্ত জলমহালে পোনা মাছ মজুদ, রক্ষনাবেক্ষন ও দেখা শুনার দায়িত্ব পালন করেন এবং প্রতি বছর নিয়মিতভাবে জলমহালের খাজনা পরিশোধ করে আসছেন। আমরা গরীব আসহায় মৎস্যজীবী। জলহালটিতে পোনা মাছ ছেড়ে কাটা বাঁশ লাগাইয়া প্রায় দুই লক্ষ টাকা খরচ করেছি। জলমহলটি লুটপাট হলে আমরা পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা চালানো কষ্টকর হয়ে পড়বে। অভিযোগে উল্লেখ করেন, গত ২২ অক্টোবর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী চান মিয়ার নিকট নালিশ প্রদান করিলে তিনি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। তাহার বিরুদ্ধেও বিবাদীগন বিভিন্ন পত্রিকায় অপপ্রচার চালিয়ে হাজী চান মিয়াকে হয়রানী করার চেষ্টা করছে। গত ২৯ অক্টোবর বিবাদী মুজিবুর রহমান ও শাহিনুর রহমান সহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি উক্ত জলমহালে এসে অবৈধভাবে মাছ লুটপাটের চেষ্টা করেন। গ্রামের কাচা মিয়াসহ কয়েকজন গ্রামবাসীকে নিয়ে তাদের এধরনের কর্মকাণ্ডে বাধা প্রদান করি । জলমহালটির মাছ লুটপাট হলে আমাদের দুই লক্ষ টাকার বিনিয়োগ ও সম্পদ ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা রয়েছে।
বড়ডহর উম্মুক্ত জলমহালের পোনা মাছ ও বিনিয়োগকৃত সম্পদের নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন দিরাজ বিশ্বাস।
Leave a Reply