মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরে
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য জননেতা জনাব কয়বছর এম আহমেদর নির্দেশে ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৫ই ডিসেম্বর) শুক্রবার এশার নামাজের পর
জগন্নাথপুর পৌর শহরের ইশাকপুর গ্রামের কৃতি সন্তান মোঃ আমির হোসেন পংকির বাসভবনে জগন্নাথপুর পৌর সভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জিলু মিয়া ও সাধারণ সম্পাদক আমির হোসেন পংকি সহ জাতীয়তাবাদী দল বিএনপি ১নং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের আয়োজনে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ইশহাকপুর দক্ষিণ পাড়া বায়তুল হাম জামেমসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুজাহিদ আলী।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রাজু আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দিলু মিয়া, শামসুল হক সমসু, ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুনুর রশীদ সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ১নং ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ সহ এলাকার সকল শ্রেণী পেশার লোক।
Leave a Reply