মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া::
প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৭ নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল কোরেশী সাবেক সাধারণ সম্পাদক সোয়ানসী বিএনপি যুক্তরাজ্য, সাবেক যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য যুবদল, সাবেক সভাপতি সোয়ানসী যুবদল যুক্তরাজ্য। দেশের মাটি ও মানুষের ভালোবাসার টানে গরীব, দুঃখী অসহায় সাধারণ মানুষের খেদমত করার জন্য যুক্তরাজ্য থেকে বিলাসী জীবন ছেড়ে সৈয়দপু-রশাহারপাড়া ইউনিয়ন বাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এ সিদ্ধান্ত নিয়েছেন। দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন দীর্ঘ ১৭ বছরপর দেশে সুস্থ, অবাধ, নিরপক্ষ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণ তার গণতন্ত্র ফিরে পেয়েছে, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করতে পারবে, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে এবং আমিও জাতীয়তাবাদী পরিবারের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি তাই মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার জন্য এবং সৈয়দপুর-শাহারপাড়া বাসী কে মডেল ও আধুনিক একটি ইউনিয়ন উপহার দেওয়ার লক্ষে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নীয়ত করেছি। যদি ইউনিয়নবাসী আমাকে তাদের মহা মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেন, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, রাস্তাঘাট, বিদ্যুৎ সহ সবধরনের উন্নয়নমূলক কাজ করে যাব। ইউনিয়ন বাসীর সেবায় আমি সবসময় নিয়োজিত থাকবো।
Leave a Reply