মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের বখশিপুর এলাকায় শাখাবরাক নদীর তীরবর্তী সরকারি ভূমি থেকে গত (১০নভেম্বর) মঙ্গলবার সকালে ১৪-১৫টি মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাখাবরাক নদীর তীরবর্তী সরকারি জমিতে রেন্টি, আকাশী, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ১৪-১৫টি বড় আকারের মূল্যবান গাছ ছিল।
এই গাছগুলো সরকারি সম্পত্তির অংশ হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা নদীর তীর সংরক্ষণ এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।
অভিযোগ উঠেছে, বখশিপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জসিম উদ্দিন অবৈধভাবে এসব সরকারি গাছ কেটে নিয়ে গেছেন। কেটে নেওয়া গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০, হাজার টাকা।এভাবে সরকারি সম্পত্তি অবৈধভাবে কেটে নেওয়ায় একদিকে যেমন সরকারের আর্থিক ক্ষতিসাধন হয়েছে, অন্যদিকে নদীর তীরবর্তী গাছ ধ্বংস হওয়ায় তীর ভাঙন ও মাটি ক্ষয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
এতে পরিবেশের ভারসাম্য নষ্ট এবং প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
এলাকাবাসীর মতে সরকারি সম্পত্তি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা অপরাধ এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের শামিল। এ ধরনের কর্মকাণ্ড রোধে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলার (ভারপ্রাপ্ত) নিবাহী কর্মকর্তা অনিরুদ্ধ দেব রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ওই এলাকার তহসিলদারকে ঘটনাস্থল পরিদর্শনের বলা হয়েছে,তিনি পরিদর্শন করে, ঘর তুলা বন্ধ করে দিয়েছেন,এবং কাটা গাছ গুলো সরকারি দায়িত্বে রাখা হয়েছে।
Leave a Reply