স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ৯০ দশকের রাজপথ কাঁপানো তুখোড় ছাত্রনেতা মির্জা লিকসন মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকম পরিবার। বিবৃতি দাতারা হলেন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ও আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম ইউকের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী আকিকুর রহমান চৌধুরী জুবের, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ও দোয়েল টিভির চেয়ারম্যান মোঃ আখলিছ খান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া, স্টাফ রিপোর্টার নয়ন মনি। বিবৃতিতে বলা হয় মির্জা লিকসন একজন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি, তিনি ৯০ দশক থেকে শুরু করে জগন্নাথপুরে মোহাম্মদ কয়ছর আহমদ, আবুল হোসেন, আকিকুর রহমান চৌধুরী জুবের সহ আরও অনেক ত্যাগী নেতারা একসাথে জগন্নাথপুর-সুনামগঞ্জ সহ প্রতিটি রাজপথে দলীয় আন্দোলন সংগ্রামের সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছিলেন। তৎকালীন সময়ে জগন্নাথপুরে হরতাল অবরোধ পিকেটিং সহ রাজপথ চাঙ্গা করতে মির্জা লিকসন সহ তরুণ নেতা কর্মীদের সক্রিয় ভূমিকা ছিল অপরিহার্য। তখনকার সময় বর্তমান এমপি মোহাম্মদ কয়ছর আমাদের সাথে একত্রে চলাফেরা, ওঠা বসা ও রাজনীতিতে অঙ্গ-অঙ্গী ভাবে জড়িত ছিলেন। সেই সময়ে জগন্নাথপুরে বিএনপি নেতাদের ১০ জনের মধ্যে একজন ছিলেন মির্জা লিকসন। আর যখন এধরণের ত্যাগী নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচি পূর্ণ বক্তব্য বা সমালোচনা করেন, তাহারা সেই সময়ের ইতিহাস জানেন না, কারো বিষয়ে না জেনে মন্তব্য করা দণ্ডনীয় অপরাধ। আমরা এ সমস্ত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন লেখালেখি বা সমালোচনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Leave a Reply