বিশ্বনাথ প্রতিনিধি::
বিশ্বনাথে একটি সামাজিক অনুষ্টানে যোগদান শেষে সোমবার বিকালে ‘বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আমন্ত্রনে প্রেসক্লাব অফিসে সৌজন্য স্বাক্ষাৎ করেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহ সভাপতি বদরুল আলম, সহ সাধারন সম্পাদক মোঃ আব্দুল আজিজ (বাবর), প্রচার সম্পাদক এম.ডি ফাহিম আশরাফ, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, তথ্য প্রুযুক্তি বিষয়ক সম্পাদক সামিল হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য বাবর জোয়ারদার, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মাহমুদ। এসময় দুই ক্লাবের নেতৃবৃন্দ পারস্পরিক যোগাযোগ ও সহযোগীতা বৃদ্ধি সহ পেশাগত দায়ীত্ব পালনে সহযোগীতা কামনা করেন। এছাড়া বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন জানান নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গির আলম খায়ের, বর্তমান সহ-সভাপতি রুহেল উদ্দিন, সাধারন সম্পাদক সালেহ আহমদ সাকি, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন, নির্বাহী সদস্য আক্তার আহমদ শাহেদ, সদস্য আফজাল মিয়া। বিশ্বনাথ উপজেলা পরিষদের নাজির অফিস সহকারী রোমান আহমদ নওশাদ সহ আরো অনেকে।
Leave a Reply