বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে চাঁদাবাজি মামলায় সুনামগঞ্জ দায়রা জজ জগন্নাথপুর আদালতে হাজির হলে মহামান্য আদালত তাদের জামিন-না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে। আসামীরা হল, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ গ্রামের ইয়াওর মিয়ার ছেলে খলিল মিয়া তার ভাই মোঃ লুবন মিয়া ও আছিমপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আতিকুর মিয়া ও তার ভাই মোঃ হামিদুর মিয়া। উল্লেখ্য যে গত ২৯/৯/২৬ইং তারিখে আছিমপুর গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে মোঃ মজনু মিয়া বাদী হয়ে ৫ জনের নামে উল্লেখ করে চাঁদাবাজি মামলা দায়ের করেন। আসামী গন হলেন কুবাজপুর আহমদাবাদ গ্রামের মৃত তছর উদ্দিনের ছেলে আফাজ চৌধুরী, ইয়াওর মিয়ার ছেলে মোঃ খলিল মিয়া মোঃ লুবন মিয়া, আছিমপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আতিকুর মিয়া ও মোঃ হামিদুর মিয়া। মামলা নং ৫/২৬ইং গত তারিখ ৬/১০/২৬ইং ধারা: ১৪৩, ৪৪৭,৩৪২,৩৮৫, ৪২৭,৫০৬ পোনাল কোড, জগন্নাথপুর থানায় মামলা রুজু করা হয়। এবিষয়ে মামলার বাদী মজনু মিয়া দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমকে জানান উল্লেখিত আসামিগণ এলাকার চাঁদাবাজ , সন্ত্রাসী ও খারাপ লোক। তাদের উপরে ডাকাতি, চাঁদাবাজি ও হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে।
Leave a Reply