জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৬-২০২৭ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ৩য় পর্যায় এর আওতায় মৎস্য চাষ প্রদর্শনীর মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামে প্রদর্শনী চাষীর পুকুর পাড়ে এ প্রদর্শনী উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য চাষ প্রদর্শনীর মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল হক আকন্দ। জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য চাষী কলকলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন মিন্টু, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, মজুরুল হক নিসাত সহ আরো অনেকে। এসময় ফলাফল প্রদর্শন চাষী, অন্যান্য প্রদর্শনী চাষীসহ সহযোগী চাষীবৃন্দ উপস্থিত ছিলেন। #
Leave a Reply