স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার মহিলা হিফজ শাখার উদ্বোধন করা হয়। আজ (১৫ ই আগষ্ট) মঙ্গলবার ২ ঘটিকায় মহিলা হিফজ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহিদুল ইসলাম বকুল,বিশেষ অতিথি যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী আওয়ামী লীগ নেতা অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব জিলুর রশীদ লিল, চিলাউড়া দারুচ্ছুনাহ হাফিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মাওলানা মোঃ তাজুল ইসলাম,

দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা, আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম ইউকের সভাপতির সুযোগ্য পুত্র যার অর্থায়নে মহিলা হিফজ শাখার কাজ করা হয় এবং শুরু থেকে আজীবন হিফজ শাখার হাফিজাদের বেতন দিয়ে জাবেদ যুক্তরাজ্য প্রবাসী, তরুণ সমাজ সেবক, শিক্ষা অনুরাগী চিলাউড়া বড়বাড়ীর কৃতি সন্তান উদ্যোক্তা মোঃ জামিল হোসেন, অত্র মাদ্রাসার মেনেজিং কমিটির শিক্ষা অনুরাগী মোঃ খদরিছ মিয়া, মাওলানা আব্দুল হাই, মাওলানা আবু আইয়ূব আনছারি, মাওলানা আম্বর আলী,মাষ্টার আজিজুর রহমান, মাষ্টার পরহাদ হোসেন, মাষ্টার শাহিনুর ইসলাম ,মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল হামিদ,মাওলানা হারুনুর রশীদ, মাষ্টার আলী মর্তুজা, ছইল মিয়া সহ আরো অনেকই।
Leave a Reply