বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দের সাথে নবাগত ইউএনও মোঃ ইসলাম উদ্দিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩ শে এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ হলরুমে নবাগত ইউএনও মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহসিন উদ্দিন, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহবায়ক কমিটির আহবায়ক হুমায়ূন কবীর ফরীদি, রিয়াজ রহমান, মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া, মোঃ আল-আমীন, ইকবাল হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, মোঃ আব্দুল ওয়াহিদ,আলী আছগর ইমন, মুকিম উদ্দিন, মঈনুদ্দিন,
আলী হোসেন, , জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহবায়ক কমিটির সদস্য মঈনুদ্দিন আহমদ , জুবায়ের হোসেন, নাঈম আহমেদ, রাসেল আহমেদ, কলি বেগম, শাহ ফুজায়েল আহমদ, তৈয়বুর রহমান ও বাবুল দাস প্রমূখ।
Leave a Reply