স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নলুয়া নোয়ানো গাও গ্রামের পিতা অতুল দাশ ও মাতা জিনুক তালুকদার প্রথম ছেলে অপূর্ব দাস ওম,
জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘নজরুল বর্ষ ২০২৬ইং, সুনামগঞ্জ জেলা পর্যায়ে নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করে। অপূর্ব দাস ওম জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী । এ সাফল্যের মধ্য দিয়ে সে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
এর আগে জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে জেলা পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পায় অপূর্ব। পরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করে।
জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমি ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থী অপূর্ব দাস ওমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য কামনা করা হয়েছে।
অপূর্ব দাস ওমের এই অর্জন জগন্নাথপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অঙ্গনে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অসচেতন মহল। এদিকে অপূর্ব দাস ওমেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকম পরিবার। বিবৃতিটা তারা হলেন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ও আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী, মোঃ আকিকুর রহমান চৌধুরী জুবের, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকম ও দোয়েল টিভির চেয়ারম্যান মোঃ আখলিছ খান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া, স্টাফ রিপোর্টার নয়ন মনি। বিবৃতিতে বলা হয়, অপূর্ব দাস ওম যে কৃতিত্ব অর্জন করেছে সেটি শুধু তার নয়, এ অর্জন পুরো জগন্নাথপুর প্রবাসীর, আমরা তাহার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।
Leave a Reply