বিশ্বনাথ প্রতিনিধি::
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে (‘ক’-বিভাগে) প্রথম স্থান অধিকার করেছে শিশুশিল্পী মিশাল মিনারা আলী। সে নগরীর ঐতিহ্যবাহী ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী।
মিশাল মিনারা আলীর পিতা ফেরদৌস কবির টিপু এবং মাতা হুমায়রা বেগম। মিশাল পারিবারিকভাবেই সংস্কৃতি ও দেশসেবার এক উজ্জ্বল ঐতিহ্যের উত্তরসূরি। তার দাদা সিলেটের বিশিষ্ট চিকিৎসক, রাজনীতিবিদ, সমাজসেবক ও ২০১৪ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ প্রাপ্ত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ডাঃ হারিছ আলী। এছাড়া তার নানা ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম আলহাজ্ব নাজিম উদ্দিন আহমদ।
বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হিসেবে মিশাল মিনারা আলী আগামী ২৭ ও ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার মূল ও চূড়ান্ত পর্বে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করবে।
জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে সিলেটের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে—এ জন্য মিশালের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে দেশবাসীর কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করা হয়েছে।
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

Leave a Reply