মোঃ মুকিম উদ্দিন::
সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জগদীশপুর পশ্চিম পাড়ায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ মঙ্গলবার রাত ৩.৩০ ঘটিকায় ছাদিকুর রহমান ছাদির মিয়া (৫৫) মারা যান। বাবা সাদিকুর রহমান ছাদির মিয়ার লাশ বাড়িতে রেখে সকাল ১০টায় মেয়ে মোছাঃ মারিয়া বেগম এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হাজির হন। তিন ঘণ্টার পরীক্ষা শেষে দুপুরে বাড়িতে ফিরেন মারিয়া বেগম। আজ ২২ আগস্ট বেলা ২.১০ ঘটিকায় বাবার জানাজা ও দাফন সম্পন্ন হয়।
সাদিকুর রহমান ছাদির মিয়ার চার মেয়ে ও এক ছেলে। এর মধ্যে মারিয়া বেগম প্রথম সন্তান। চলতি এইচএসসি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও আইডিয়াল স্কুলের মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছেন। জগন্নাথপুরের শাহজালাল কলেজ কেন্দ্রে তাঁর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিকুর রহমান ছাদির মিয়া পেশায় একজন ব্যবসায়ী। গতকাল রাত পরিবারের লোকজনের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান।
পরিবারের লোকজন ছাদিকুর রহমান ছাদির এর গোঙানির আওয়াজ শুনে পরিবারের লোকজনের ঘুম ভাঙ্গে। পরে তাঁর ডাকাডাকিতে সাদিকুর রহমান ছাদির মিয়া হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
জগদীশপুর গ্রামের আক্তার হোসেন বলেন, ‘সাদিকুর রহমান ছাদির মিয়া আমার চাচাতো ভাই আমি যত দূর জানি, উনি সুস্থ মানুষ ছিলেন। গতকাল রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে যান। রাত ৩.৩০ ঘটিকায় তিনির মৃত্যু হয়। তিনির মেয়ে মারিয়া বেগম পড়াশোনায় খুব মনোযোগী ছাত্রী। পরীক্ষা শুরুর দুএক দিনে তার বাবার মৃত্যুতে সে মুষড়ে পড়লেও এক বছর পিছিয়ে যাওয়ার ভয়ে সে পরীক্ষায় অংশ নেয়।’
কলকলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য আজিজুল হক বলেন, ‘আমার ওয়ার্ডের সাদিকুর রহমান ছাদির মিয়া একজন ভাল মানুষ। আজ তাঁর মেয়ের এইচএসসি পরীক্ষা ছিল। তাঁর মৃত্যুতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।
Leave a Reply