হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামিলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশ কে কেন্দ্র করে জগন্নাথপুর সদর বাজারের সবকটি প্রবেশদ্বার পুলিশ ও ট্রাফিক পুলিশ দ্বারা সব ধরনের যানবাহন কে ঢুকতে না দিয়ে আটকে রাখা হয়। এতে করে ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষের। এনিয়ে সাধারণ জনগণের মধ্যে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচুক জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমকে জানান আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ কে কেন্দ্র করে সাধারণ মানুষকে গাড়ি নিয়ে বাজারে ঢুকতে না দেওয়ার কারণে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে, তাহারা আরো বলেন এর আগে জগন্নাথপুরে অনেক বড় বড় মিটিং মিছিল হয়েছে এভাবে কখনো দেখিনি, আজ প্রথম বাজারে গাড়ি প্রবেশ করতে না দিয়ে সমাবেশ করা হয়েছে। হঠাৎ করে কেন নিছিদ্র নিরাপত্তা আওয়ামিলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ কে কেন্দ্র করে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে।
Leave a Reply