বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক কে মুঠোফোনে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলার চিলাউড়া গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র ছায়েদ মিয়ার বিরুদ্ধে গত ১৯ নভেম্বর জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক অভিযোগে উল্লেখ করেন চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নিয়ে দীর্ঘদিন যাবত গ্রামের দু পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এই নিয়ে ছায়েদ মিয়ার করা অভিযোগ তদন্ত চলমান রয়েছে। ছায়েদ মিয়া বিদ্যালয় পরিচালনা কমিটির কোন দায়িত্বে না থাকলেও ১৬নভেম্বর হঠাৎ করে বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককের নিকট বিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস চায়। প্রধান শিক্ষক ডকুমেন্টস এর জন্য লিখিত আবেদন করতে বলে। এতে ছায়েদ মিয়া উত্তেজিত হয়ে প্রধান শিক্ষকের সাথে মারমুখী আচরণ করে পরে উপস্থিত শিক্ষক ও কর্মচারীগণ আগাইয়া আসিয়া পরিস্থিতি শান্ত করে। এছাড়াও ছায়াদ মিয়া ১৯ নভেম্বর তার ব্যবহৃত ০১৭১২—-৭৪৫ মোবাইল নাম্বার হইতে প্রধান শিক্ষককের ০১৭১২—-৫১৩ মোবাইল নাম্বারে ফোন করে হুমকি দামকী প্রদান করেন।পরে ওই দিন প্রধান শিক্ষক ছায়েদ মিয়ার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক বলেন বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি আমি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুবিচার সহ নিরাপত্তার দাবি জানাই। এ বিষয়ে জানতে চাইলে ছায়েদ মিয়া জানান,আমি তদন্ত কমিটিকে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার জন্য প্রধান শিক্ষককের মোবাইলে কথা বলি। হুমকি-দমকীর বিষয়টি মিথ্যা।
Leave a Reply