সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একটি আংশিক মিছিলের ভিডিও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার দুপুরে দুই উপজেলার সীমান্ত এলাকায় হঠাৎ করে এই মিছিল বের করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলকারীরা সীমান্ত এলাকা প্রদক্ষিণ করে,, বীর বাঙালির হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে। আমরা হলাম মুজিব সেনা, ভয় করিনা বুলেট বোমা” স্লোগান দেন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন বড় বড় গণমাধ্যমেও তা প্রকাশিত হয়। আকস্মিক এই ঘটনার খবরে এলাকায় সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, “নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। প্রশাসনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশের শান্তি বিনষ্টের যেকোনো চক্রান্ত আমরা প্রতিহত করবো।”
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ কে এম শাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন, “আমরা বিষয়টি অবগত হয়েছি। ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply