সুনামগঞ্জ প্রতিনিধি::
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চলমান পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নির্দেশনায় তাহিরপুর উপজেলার নীলাদ্রি লেক ও ট্যাকেরঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এ সময় নীলাদ্রি লেক ও ট্যাকেরঘাট পর্যটন এলাকার বিভিন্ন স্থানে পড়ে থাকা প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য পরিষ্কার করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি হাওরের পানি ও আশপাশের পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক, পলিথিনসহ কোনো ধরনের বর্জ্য পানিতে না ফেলার জন্য স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়।
তাহিরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, নীলাদ্রি লেক ও ট্যাকেরঘাট তাহিরপুরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও পর্যটকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
Leave a Reply