জগন্নাথপুর প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুরে সভার তারিখকে কেন্দ্র করে আহত হওয়া ১০ জনের মধ্যে ছমির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সিলেট ওসমানী হাসপাতালে মৃত্যু বরণ করেন। আজ (১৮ জানুয়ারি) রবিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানাযায়, রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বার্ষিক সভা নিয়ে আলোচনার হয় এক পর্যায়ে তারিখ নির্ধারন নিয়ে মসজিদের মোতায়াল্লি হান্নান মিয়া ও গ্রামের মুরুব্বি শাহ জামান উল্ল্যা মুক্তার এর মধ্যে বাকবিতন্ডা এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘন্টা ব্যাপী সংর্ঘষে দেশীয় অস্রের আঘাতে উভয় পক্ষের প্রায় ১০জন আহত হয়। এদের মধ্যে নোয়াগাঁও গ্রামের মৃত ডুমাই উল্লাহের ছেলে ছমির মিয়া (৭০) গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মুক্তার মিয়ার পক্ষের লোকজন জানান, শুক্রবার মারামারির সময় ছমির মিয়া সামনে ছিলেন সে সময় তিনি গুরুতর আহত হন। আমরা গুরুতর আহত অবস্থায় প্রথমে জগন্নাথপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে, সেখানে থাকা ডাক্তারা আমাদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ বিকালে তাহার মৃত্যু হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার এস আই অলক দাশ জানান, মারামারির ঘটনায় আমরা ৫জনকে আটক করে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছিল। সেখানে তারা বিষয়টি শেষ করবে বলে জামিনে চলে আসে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আমিনুল ইসলাম জানান, নোয়াগাঁও গ্রামে একজন মারা গেছে শুনেছি। আমি শুনেছি শ্বাসকষ্টে মারা গেছে। এই মারামারিতে মারা গেছে কিনা এটা ময়না তদন্ত হওয়ার পর জানা যাবে। এ ব্যাপারে এখনো কাউকে গ্রেফতার করা হয় নাই।
Leave a Reply