স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও রিটেইক) পরীক্ষা চলছে হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসায়। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারী) মাদ্রাসা কেন্দ্রে গেলে দেখা যায় গত ১৫/২/২৪ ইং তারিখ থেকে পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষা কেন্দ্রে ৬টি মাদ্রাসার ৪৮১ জন পরীক্ষার্থী ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেন।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকীম বলেন, প্রথম বর্ষের শিক্ষা শেষ হয়েছে
দ্বিতীয় বর্ষে পরিক্ষা চলছে ১২০ জন ছাত্র / ছাত্রী পরিক্ষা অংশ গ্রহণ করছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, যাতে করে আমাদের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা নিরিবিলি পরিবেশে সুশৃংখল ভাবে পরীক্ষা সমাপ্ত করতে পারে।
Leave a Reply