মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ প্রতিনিধি::
নবীগঞ্জ উপজেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিতে তাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে সাইদুর রহমান (২৪) নামের এক যুবক বিয়ের মাত্র এক বছর পর শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এই করুণ পরিণতির শিকার হন। অপর নিহত ব্যক্তির নাম গিরিজ পাল (১৯)মাস। নিহত সাইদুর রহমান উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাইদপুর গ্রামের কুরুশআলী পুত্র। ওপর নিহত গিরিজ পাল বাহুবল উপজেলার কল্যাণপুর গ্রামের গোবিন্দ পালের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ নভেম্বর) শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়ছর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে শাহ সমিলের নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। শ্বশুরবাড়ি থেকে সিএনজিযোগে নিজ বাড়িতে ফেরার পথে বড়ছর হাইওয়ে রোড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কভার ভ্যানের সাথে সিএনজিচালিত মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে সিএনজিটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করে অপর গিরিজ পালকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিয়ের মাত্র এক বছর পর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে নিহত সাইদুর রহমানের পরিবারসহ পুরো জাইদপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি)সুমন কুমার চৌধুরী জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply