মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বুধরাইল ধোপাখালি ব্রীজের গোড়ার মাটি ধ্বসে যাওয়ায় ভেঙ্গে যাওয়া রাস্তায় কাঠের সেতু নির্মান করে ঝুকি পূর্ন অবস্থায় চলাচলে চরম ভোগান্তিতে এলাকাবাসী। যে কোন মূহুর্তে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
আজ ২০ আগষ্ট শুক্রবার সরজমিন ঘুরে দেখা যায়, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল সড়কের ধোপাখালি খালের উপর নির্মিত সেতুর দক্ষিণ পাশের অ্যাপ্রোচ ধ্বসে পরতে দেখা যায়। সেতুর সংযোগ রাস্তা ধ্বসে যাওয়ায় এলাকাবাসীর উদ্যোগে বাঁশ কাঠের সাঁকো নির্মান করে ঝুকিপূর্ণ অবস্থায় যাতায়াত করছেন এলাকার লোকজন। এছাড়াও প্রতিদিন জীবনে ঝুকি নিয়ে চলাচল করছে ছোট ছোট যানবাহন।
স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর পূর্বে এই সেতুর অ্যাপ্রোচের মাটি ধ্বসে যায়। এলাকাবাসীর সহযোগীতায় মাটি ধ্বসে যাওয়ার স্থানে বাঁশ কাঠ দিয়ে সাঁকো তৈরী করে গ্রামের বুধরাইল সড়কের এই সেতু দিয়ে ইউনিয়নের প্রধান সড়ক ভবের বাজার সৈয়দপুর সড়ক হয়ে ইউনিয়ন পরিষদসহ সুনামগঞ্জ জেলা ও উপজেলা সদরে বুধরাইল, উলুকান্দি, অনুচন্দ, ইসলামপুর, মোরাদাবাসহ ৭/৮ টি গ্রামের লোকজন দীর্ঘদিন যাবত বাঁশ কাঠের সাঁকো দিয়ে চলাচল করে আসছে। দ্রুত ব্যবস্থা না নিলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পারে।
জানাযায়, দুর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অর্থায়নে ৩২ লাখ টাকা ব্যয়ে জগন্নাথপুর দুর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা অধিদপ্তর বিগত ২০১৬-২০১৭ অর্থ বছরে ধোপাখালি খালের উপর এই সেতুটি নির্মান করা হয়। কাজটি করেন রায় কনস্ট্রাকশন টিকাদরী প্রতিষ্ঠানটি।
জগন্নাথপুর উপজেলা দুর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা অধিদপ্তর কর্মকর্তা শাহাদত হোসেন ভুইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেতুটির অ্যপ্রোচের মাটি ধ্বসে যাওয়া স্থানে মেরামতের ব্যবস্থা করা হবে।
Leave a Reply