বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ – ৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ, বাংলা দেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাবেক জেলা বিএনপির সভাপতি, অ্যাডভোকেট ফজলুল হক আসফিয়ার আর নেই।
গত (১৫ই সেপ্টেম্বর) বুধবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
শোক বার্তায় কয়ছর এম আহমেদ বলেন সিলেট বিভাগের রাজনৈতিক সামাজিক অঙ্গনে ফজলুল হক আসফিয়া ছিলেন সকলের প্রিয় ভালবাসার মানুষ। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির অগণিত নেতা কর্মীর প্রেরণার বাতিঘর ছিলেন নির্লোভ নিরহংকার বিশাল মনের দরদী রাজনীতি বিদ ও সমাজ সেবক।
তিনি ছিলেন বিএনপি পরিবারের ভরসার স্থল, ছিলেন সাদা মনের সত্যিকার একজন দেশপ্রেমিক মানুষ। সুনামগঞ্জ বিএনপিকে শক্তিশালী করেতে তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে জাতীয়তাবাদী পরিবার এবং সর্বস্থরের সুনামগঞ্জের অপুরণীয় ক্ষতি হয়েছে,এ ক্ষতি শত বছরেও পূরণ হবার নয়।
কয়ছর এম আহমেদ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply