স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর চানপুর গ্রামের দোলাল মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫) কামিনিপুর গ্রামে এক নতুন বাড়িতে ঘরের ভিতরে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আজ ৭ সেপ্টেম্বর সোমবার ১ ঘটিকায়
খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনার স্থল পরিদর্শন করেন এবং জগন্নাথপুর থানার এসআই ওমর ফারুক লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে লাশ থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান বাবুল মিয়ার কোনো ছেলে সন্তান না থাকায় দীর্ঘদিন ধরে বাবুল মিয়ার স্ত্রীরর সাথে মনোমালিন্য চলছে। তাদের ধারনা স্ত্রীর উপর অভিমান করে সে আত্মহত্যা করছে।
সে কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার গজিনপুর গ্রামের দোলাল মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তার বাবা পরিবার নিয়ে উপজেলার পাটলী ইউনিয়ন এলাকায় বসবাস করে আসছেন। এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় এবং রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply